• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে নারায়ণগঞ্জ এসআরবি -১১ কুষ্টিয়া জেলায় পদোন্নতি প্রাপ্ত ০১ জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে ভেড়ামারাতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক সিলেট অভিনব কৌশলে মাদকদ্রব্য পাচার কারী দুই জন ২৪৮১ বিদেশী মদসহ গ্রেফতার নারায়ণগঞ্জ জেলার সাত থানায় বিভিন্ন অপরাধের ১৫৪ জন গ্রেফতার সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলমজি ও কার্তুজ উদ্ধার মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার সহ স্বর্ণালংকার উদ্ধার”

সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে নারায়ণগঞ্জ এসআরবি -১১

Montu Rahman / ৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

“এসআরবি-১১ সাবেক( র‍্যাব) নারায়ণগঞ্জ এর মাদক বিরোধী অভিযানে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইন এলাকা হতে ১৪ কেজি গাঁজা উদ্ধার”

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে এসআরবি-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে এসআরবি-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে এসআরবি-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ( ০৬ অক্টোবর, ২০২৬) ইং তারিখ রাত্রি ১২:৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির টের পেয়ে উক্ত স্পট থেকে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে ঝোপের আড়াল হতে অবৈধ মাদকদ্রব্য ১৪ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এসআরবি-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে এসআরবি-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ১৪ কেজি গাঁজা আলামত সোনারগাঁও থানায় জিডি মূলে জমা দেওয়া হয়েছে বলে জানা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD