মুন্সীগঞ্জ সদর থানার এফআইআর নং-৬, শনিবার তারিখ-( ০৩ অক্টোবর, ২০২৬) ; জি আর নং-৬১২, তারিখ- ০৩ অক্টোবর, ২০২৬; ধারা- 454/380, The Penal Code, 1860;
জনৈকা সালমা আক্তার (২৯) অভিযোগ দায়ের করেন যে, গত ইং ২৪-০৬-২০২৬ তারিখ সকাল অনুমান ১১:৪০ ঘটিকা হতে ১২:১৫ ঘটিকার মধ্যে বাদীর বাসার দরজার তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোরেরা ঘরের ভিতরে প্রবেশ করে কাঠের আলমারী ভেঙ্গে প্রায় ০৫.০০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে সূত্রোক্ত মামলা রুজু হয়।
পরবর্তীতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ এর সার্বিক দিকনির্দেশনায় মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গত শনিবার ( ০৩-১০-২০২৬) ইং তারিখ রাত্রি ০০.০৫ ঘটিকায় মাঠপাড়া এলাকা থেকে দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। চোরদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রবিবাী (০৪-১০-২০২৬ ইং তারিখ ১৮.২০ ঘটিকায় রাজধানীর তাঁতীবাজারস্থ এস এস জুয়েলার্স থেকে বিক্রিত চোরাই ০৩ (তিন) ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। দেওয়ান মোঃ ওসমান মাসুদ রানা(৫০), পিতা- মৃত দেওয়ান আশরাফ আলী, মাতা: মৃত মাকসুদা বেগম-স্থায়ী: দেওয়ান বাড়ী মাউশার, উপজেলা/থানা- ভেদরগঞ্জ, জেলা -শরীয়তপুর, বর্তমান-: গ্রাম- চুনকুটিয়া সাবান ফ্যাক্টরী মাঠের কোনায়, উপজেলা/থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা -ঢাকা।
২। দেওয়ান মোহাম্মদ মারুফ হোসেন(৩৮), পিতা- মৃত দেওয়ান আশরাফ আলী, মাতা: মৃত মাকসুদা বেগম-স্থায়ী: দেওয়ান বাড়ী মাউশার, উপজেলা/থানা- ভেদরগঞ্জ, জেলা -শরীয়তপুর, বর্তমান-: গ্রাম- চুনকুটিয়া সাবান ফ্যাক্টরী মাঠের কোনায়, উপজেলা/থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা –ঢাকা।
Devoloped By WOOHOSTBD