• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Montu Rahman / ১০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় আকারের মাদকবিরোধী অভিযানে মাদক সিন্ডিকেটের ২ জন গ্রেফতার, ৩,৮৭০/-(তিন হাজার আটশত সত্তর) পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ এবং মাদক বিক্রির ৪৯৯৬০০/ টাকা উদ্ধার।

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় রবিবার ( ২৭/০৯/২৬) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী ২২.৩০ ঘটিকার সময় পোরশা থানা পুলিশ পোরশা থানাধীন ০১নং নিতপুর ইউপি এর কালাইবাড়ী গ্রামস্থ তহুরুল এর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি জিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০৯/২৬ তারিখ রাত্রী ২২.৩০ ঘটিকায় পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল (২০), পিতা-মোঃ মজিবুর রহমান ও ২। মোছাঃ বেবী খাতুন (৩৩), স্বামী-মোঃ তহুরুল ইসলাম, উভয় সাং-কালাইবাড়ী, থানা-পোরশা, জেলা-নওগাঁদ্বয়কে হাতেনাতে ধৃত করে এবং অপর ০১ জন সহযোগী আসামী কৌশলে পালিয়ে যায়।

পুলিশ তলাশি চালিয়ে আসামী তহুরুলের বসতবাড়ির শয়নঘরের খাটের নিচে মাটির গর্তে লুকানো অবস্থায় ৩৮৭ পাতা (৩৮৭×১০)=৩৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক জব্দ করে । যার মূল্য অনুমান ১১,৬১,০০০/-টাকা। একই সাথে তাদের নিকট থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ-৪,৯৯,৬০০/ -(চার লক্ষ নিরানব্বই হাজার ছয়শত) টাকা এবং আসামীদের ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের মোট ৭ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক সিন্ডিকেটের এই চক্রটি সরাসরি ভারত থেকে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাপ্লাই করে। নওগাঁ জেলা পুলিশ এই সিন্ডিকেটদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD