• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম ও র‍্যালি অনুষ্ঠিত

Montu Rahman / ৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড(চট্টগ্রাম)।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় পরিছন্নতা নিশ্চিত,মশক নিধন কার্যক্রম জোরদার ও ডেঙ্গু প্রতিরোধ
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর(শনিবার)সকাল সাড়ে ১১ টায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।র‍্যালিটি সীতাকুণ্ড পৌরসভা গেইট থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে কলেজ রোড়ের সম্মূখে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সমাবেশে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন,“ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়,সাধারণ মানুষের সচেতনতাও জরুরি।প্রতিটি নাগরিক নিজ নিজ বাড়ির আঙিনা,ছাদ ও আশপাশ পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব।”
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃসাজেদুর রহমান,সীতাকুণ্ড উপজেলার বিএনপির আহ্বায়ক ডাঃকমল কদর,সীতাকুন্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর,যুগ্ম আহবায়ক সালামত উল্লাহ সালাম, সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন,যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম।এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি রাজনীতি ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী,স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঊল্লেখ্য,উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা একযোগে ডেঙ্গু মশক নিধন ও পরিছন্নতা ক্রাশ প্রোগ্রাম আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD