• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা রামেকে পুলিশ, নার্স হাতাহাতি বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত কুয়াকাটায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টীম । কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী জনসাধারনের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরণ

বিজয় দিবস আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫: ফাইনালে আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ

Muntu Rahman / ২৯৪ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস প্রতিনিধি:

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া আয়োজিত বিজয় দিবস আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল রাউন্ডে জায়গা করে নিলো আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ।

৮ই ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী হিসাববিজ্ঞান বিভাগকে ১–০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে বিভাগটি। ম্যাচের শুরু থেকেই আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে, যার ফলে নির্ধারিত সময়ের একমাত্র গোলই তাদের বিজয় নিশ্চিত করে।

আগামী ১০ই ডিসেম্বর ফাইনাল রাউন্ডে মুখোমুখি হবে আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে জমে উঠেছে উত্তেজনা, কারণ দুই বিভাগেরই খেলা দেখার মতো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

টুর্নামেন্টকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফাইনাল ম্যাচে কারা বিজয়ের মুকুট পরবে, এখন সেদিকেই তাকিয়ে সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD