• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবা সহ ১জন মোটরসাইকেল আরহী আটক। বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন, ভীমপুর বিলে অভিযান, ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করায় পিতাকে পিঠিয়ে হত্যার অভিযোগ গ্রেফতার ১ লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী, কর্তৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা

কুয়াকাটায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টীম ।

Muntu Rahman / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কলাপাড়া প্রতিনিধি ।

পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার পৃথক দুটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম কুয়াকাটা পৌরসভার একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাইনুর আক্তার (২৯) চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার বাসিন্দা। মোঃ বেল্লাল আকন (৪৬) কুয়াকাটা পৌর এলাকার মেলাপাড়ার বাসিন্দা।

এর আগে একই রাতে কুয়াকাটা পৌরসভার হাজী সড়ক সংলগ্ন অপর একটি হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশের আরেকটি দল। সেখান থেকে ১০৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

পটুয়াখালী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD