• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

Muntu Rahman / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

হঠাৎ করে বজ্রপাত সহ মুষলধারে
বৃষ্টিপাতের কারণে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু করা হয়েছে।

জানা গেছে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৮ এপ্রিল নিকলী উপজেলায় সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়।

জানা গেছে,মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ইংরেজি ২য় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়,ও মহরকোণা আশরাফিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এলাকায় ও সারা উপজেলায় সকাল ৬ টা থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কারণে দূর-দূরান্তের অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এ কারণে সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্র কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করেন।

শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. সাফি উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্গম এবং দূর-দুরান্তের পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে যেনো অসুবিধা না হয় সেদিক বিবেচনায় নিয়ে পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাননীয় জেলা প্রশাসকের অনুমতিক্রমে পরীক্ষা ১ ঘণ্টা পিছিয়ে নেয়া হয়েছে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি বলেন, গণমাধ্যমকে বলেন পরীক্ষার্থীরা দূর-দুরান্ত থেকে কেন্দ্রে আসতে দেরি হয়েছে। তাই বৈরী আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে ১ ঘণ্টা পিছিয়ে উপজেলার সবকটি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD