• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য সচেতনতায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের বহুমুখী সামাজিক কার্যক্রম এবং সুবিশাল পাঠাগার আমাকে মুগ্ধ করেছে — এসএম আল হুসাইন সোহাগ বেগমগঞ্জে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীব্র ভাঙন পরিদর্শন করেন আলহাজ্ব আব্দুল গফুর এমপি বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ দৌলতপুর ইউনিয়ন কে মাদক সন্ত্রাস ও দালাল চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গড়তে চাই কালাম  নওগাঁয় আওয়ামীলীগ নেতার হামলায় নারীসহ আহত ৩ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু

বেলকুচিতে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

Muntu Rahman / ২১৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তাপস কুমার মণ্ডল।

প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান। তবে ব্যক্তিগত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরিন জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ এস এম গোলাম রেজা উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ ব্যস্ততার কারণে তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু দুলাল চন্দ্র চৌধুরী, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, দৌলতপুর সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু প্রদীপ কুমার সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আজিজুল হক পলাশ, হাজী ফারুক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম সরকার, মোঃ বাবলু প্রামাণিক, মোঃ সেলিম প্রামাণিক, মোস্তফাসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD