কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা একটি বৃহৎ ও ভারত সীমান্তবর্তী উপজেলা। এই উপজেলার
দৌলতপুরের রাজনীতিতে ১০ নং দৌলতপুর সদর ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। দৌলতপুর ইউনিয়নেই দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর উপজেলা পরিষদ, দৌলতপুর থানা অবস্থিত। দৌলতপুরের রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতিতে দৌলতপুর ইউনিয়নের গুরুত্ব অত্যন্ত বেশি। দৌলতপুর ইউনিয়নে এখন সব থেকে বড় সমস্যা মাদক সন্ত্রাস , এই সমস্যা নিরসনের জন্য এবারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়ন থেকে অনেক তরুণ প্রার্থীরা নির্বাচনের প্রতিদ্বন্দীতা করার জন্য ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন। তাদের ভেতরে অন্যতম প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদ ইতিমধ্যে নেতাকর্মীদের নিয়ে প্রতিটা মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে জনসংযোগ শুরু করেছেন। জনসংযোগ চলাকালীন সময়ে আবুল কালাম আজাদ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, দৌলতপুর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন গড়তে আমি দীর্ঘদিন লড়াই সংগ্রাম চালিয়ে আসছি তারই অংশ হিসেবে আমি নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি দীর্ঘ সময় ধরে। আমি আশাবাদী দল আমাকে এবারের নির্বাচনে মনোনীত করবে। আমি দলীয় মনোনয়ন পেলে দৌলতপুর ইউনিয়ন কে মাদক সন্ত্রাস দালাল চাঁদাবাজ মুক্ত জনগণের বাসযোগ্য একটি ইউনিয়ন গড়ে তুলবো ইনশাল্লাহ।
এসময় আবুল কালাম আজাদ মানুষের নিকট হতে দোয়া চেয়েছেন আবুল কালাম আজাদ।
Devoloped By WOOHOSTBD