• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

Montu Rahman / ৩৪৩ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দেশের ক্রাইম সাংবাদিকতায় পেশাদারিত্ব, নৈতিকতা ও জবাবদিহিতা আরও জোরদার করার লক্ষ্যে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ শাহীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবগঠিত এই কমিটিতে অভিজ্ঞ ও নবীন সাংবাদিকদের সমন্বয় ঘটানো হয়েছে, যা মাঠ পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনকে আরও গতিশীল করবে।
নতুন দায়িত্ব পেয়ে শেখ শাহীন বলেন, “ক্রাইম সাংবাদিকতা একটি দায়িত্বশীল ক্ষেত্র। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মানোন্নয়নে আমরা একযোগে কাজ করব।”
উল্লেখ্য, শেখ শাহীন বর্তমানে চ্যানেল এস ৭-এর চেয়ারম্যান এবং দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও সুসংগঠিত হবে এবং দেশের ক্রাইম সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD