• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ

সরকারি আজিজুল হক কলেজে মহান বিজয় দিবস আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন

Muntu Rahman / ৩১৯ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি:

বগুড়া, ১৯ নভেম্বর ২০২৫, বুধবার— গৌরবময় মহান বিজয় দিবসকে সামনে রেখে সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট–২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় উপাধ্যক্ষ **প্রফেসর আব্দুল ওয়াহেদ সরকার শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে কলেজের ২৪টি বিভাগ ধারাবাহিকভাবে খেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা এ ধরনের ক্রীড়ানুষ্ঠান তরুণ সমাজকে দেশপ্রেমে উজ্জীবিত করে এবং বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েকদিন ধরে নকআউট পদ্ধতিতে বিভিন্ন বিভাগের খেলা অনুষ্ঠিত হবে।

বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে এবং সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে এ ভলিবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কলেজ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD