• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা

Muntu Rahman / ৯৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে নেহার (৭২) নামের এক অসহায় বৃদ্ধা নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে বাদশাগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া নেহার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত আজব আলীর মেয়ে। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সভাপতি শাহ আলম ফরহাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম। তারা জানান, প্রবাসে থাকা সদস্যদের সম্মিলিত উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, শহীদ মিয়া, আব্দুল হামিদ, তোফাজুল হোসেন তালুকদার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক শাকিন শাহ, আরমান্নুর পীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসীদের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় ৬০ জন প্রবাসীর উদ্যোগে এই সংগঠনটি গড়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD