• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Muntu Rahman / ৩৫১ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই কর্মসূচি বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, সুনামগঞ্জের যৌথ আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চলনায় ছিলেন, মো. মনিরুজ্জামান সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. রবিউল ইসলাম, সহকারী প্রোগ্রামার, ইউআইটিআরসিই, ব্যানবেইস, মো. আব্দুল মুকিত উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দেবর্পিত রায় উৎস। তিনি বলেন, “আমরা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য নিজেকে গড়ে তুলতে চাই। শিক্ষা যেন শুধু ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠুক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, হাজী আছির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমেদ, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতার হোসেন ও অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মো. শহীদুল্লাহ এবং গীতা পাঠ করেন সঞ্জীব কর।

বক্তারা বলেন, এই সম্মাননা অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শিক্ষা ও মানবিক মূল্যবোধে উৎসাহ জোগায়, যা ভবিষ্যতের সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা হয়ে থাকবে।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় ও নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা।

অনুষ্ঠানটি জামালগঞ্জের শিক্ষা অঙ্গনে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননাগুলো শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখাতে ও তা বাস্তবায়নে এগিয়ে যেতে সহায়ক হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD