• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

সরকারি আজিজুল হক কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের যুক্তির লড়াই

Muntu Rahman / ৯৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:

২৯ জুলাই ২০২৫ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের ৪৪ নম্বর কক্ষে আজ অনুষ্ঠিত হয়েছে একক বিতর্ক প্রতিযোগিতা। পুণ্ড্র ডিবেটিং ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতার বিষয় ছিল – “জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র”

প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা পক্ষে ও বিপক্ষে দলভুক্ত হয়ে তাদের যুক্তি, তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেন। কেউ কেউ উন্নত রাষ্ট্রগুলোর অতিমাত্রায় শিল্পায়ন, কার্বন নিঃসরণ ও প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারকে দায়ী করেন; অন্যদিকে কেউ কেউ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর পরিকল্পনার অভাব ও প্রস্তুতির দুর্বলতাকে দায়ী করে বাস্তবসম্মত বক্তব্য উপস্থাপন করেন।

বক্তাদের বিশ্লেষণ, তথ্যভিত্তিক উপস্থাপন ও আত্মবিশ্বাস দর্শকদের মাঝে গভীর আগ্রহ সৃষ্টি করে। পুরো বিতর্কজুড়ে শ্রোতারা উপভোগ করেছেন শিক্ষার্থীদের প্রাঞ্জল ভাষা, শক্তিশালী যুক্তি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

আয়োজক পুণ্ড্র ডিবেটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন বলেন, “এই বিতর্ক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বাড়াতে আমরা নিয়মিত এমন আয়োজন চালিয়ে যাবো।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বিতর্ক চর্চার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD