• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ামতপুরে সেচের পানি না পেয়ে ফসলহানির অভিযোগ, কৃষকদের মানববন্ধন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ

Montu Rahman / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা, ১৭ জুলাই ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে ক্রমশ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গাইবান্ধা জেলা যুবদলের আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সংগ্রামী সভাপতি রাগীব হাসান চৌধুরী। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। খুন, ধর্ষণ, গুম, ছিনতাইসহ নানা অপরাধে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।”
তারা অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

এসময় জেলা যুবদলের নেতাকর্মীসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD