গত ১৫ মে থেকে ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। যা ১৫ মে থেকেই কার্যকর হয়।পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কিন্তু দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতি বাজারেই অনায়াসে বিক্রি হচ্ছে এসব গাছের চারা।নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান তারা এসব চারা বিক্রি করতে কোন প্রকার বাধার সম্মুখীন হচ্ছেন না এবং ক্রেতার চাহিদার জন্য তারা এসব চারা উংপাদন করে থাকে। তাছাড়া নিষেধাজ্ঞার বিষয়ে তারা কিছুই জানে না।
গত রবিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার রঘুনাথপুর বাজারে সাপ্তাহিক হাটের দিনে এই গাছ অবাধে বিক্রি হচ্ছে। নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ এভাবে বিক্রি হলেও পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের নজরদারি চোখে পড়ছে না। এর ফলে না বুঝেই এই পরিবেশ ক্ষতিকর গাছ কিনছেন ক্রেতারা।
বৃক্ষপ্রেমী হুমায়ন কবির বলেন, ‘নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের বিষয়ে সরকারি-বেসরকারি সব পর্যায়ের উদ্যোগে লোকজনকে সচেতন করতে হবে। পরিবেশের স্বার্থে আমাদের সবার এই গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে। তা না হলে পরিবেশ নষ্ট করে ফেলবে এই গাছ।
Devoloped By WOOHOSTBD