• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার

Montu Rahman / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

“নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ১৮ মামলার শীর্ষ আসামী শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে তিন সহযোগী ও বিদেশি পিস্তল সহ গ্রেফতার করেছে এসআরবি-১১।”

বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় নিজস্ব কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসছে। সে রূপগঞ্জ ও তৎসংলগ্ন এলাকার কিশোর ও উঠতি বয়সিদের নিয়ে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গড়ে তোলে। সাম্প্রতিক সময়ে রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনিকে নৃশংসভাবে হত্যা করে শ্রাবণ ও তার অনুসারী গ্যাং সদস্যরা। উক্ত নির্মম হত্যাকাণ্ডের পর এলাকাবাসী গ্যাং লিডার শ্রাবণের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাছাড়া আসামি শ্রাবণের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলা তুলে না নেওয়ায় সে তার গ্যাং সদস্যের সাথে যোগসাজশে রূপগঞ্জের তারাব পৌরসভার টাটকি এলাকায় গভীর রাতে মামলার বাদী আমেনা বেগমের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে হত্যার অপচেষ্টা চালায়। রূপগঞ্জ এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে ও তার গ্যাং সদস্যরা প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে অতর্কিত হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। রূপগঞ্জ এলাকায় ‘কুত্তা শ্রাবণ’ এর নেতৃত্বে কিশোর গ্যাং দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি ও দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে চরম আতঙ্ক তৈরি করে আসছে। রূপগঞ্জের সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম এই কুত্তা শ্রাবণ। তার বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারির সহ ১৮ টি মামলা রয়েছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ( ২৩ সেপ্টেম্বর ২০২৬) খ্রিঃ তারিখ রাত ১:০০ ঘটিকায় এসআরবি-১১, একটি চৌকস আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২০) ও তার গ্যাংয়ের আর ০৩ সদস্য সিয়াম (২০), দিপু (১৯) কামরুজ্জামান (১৯), দের গ্রেফতার করা হয়। এই সময় তাদের হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি, ০১ টি ম্যাগাজিন এবং ০৬ টি লম্বা রামদা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি এর এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD