• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Montu Rahman / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক ও সঙ্গীয় ফোর্স পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সালেকুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর ২০২৬) খ্রিঃ দিবাগত রাত ০২:৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন সোনারগাঁও যাদুঘরের ০১ নং গেট হতে টিপরদীগামী টিপরদী সাকিনস্থ সাততলা ভবনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ১। আনোয়ার হোসেন মল্লিক (৪৫), পিতা- মৃত সোরহাব মল্লিক, মাতা- সালেহা বেগম, সাং- শিংপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা- আগারগাঁও তালতলা, মা গার্ডেন, থানা- কাফরুল, ডিএমপি, ঢাকা; ২। অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫), পিতা- বাবুল হোসেন, মাতা- কুলসুম আক্তার, সাং- মালিহা রাজাপুর, থানা- শরণখোলা, জেলা- বাগেরহাট এবং ৩। মনির হাওলাদার (৩৫), পিতা- বারেক হাওলাদার, মাতা- লাইলী বেগম, সাং- উত্তর চৈতা, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানা- কামরাঙ্গীরচর (আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া), থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি কালো প্লাস্টিকের পলিথিনের ব্যাগের ভিতরে রক্ষিত ৩৫ (পঁয়ত্রিশ) বোতল মাদকদ্রব্য ESkuf (স্কাফ) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁও থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD