• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

সরকার কতৃক নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা বিক্রি

Montu Rahman / ৮৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মেসবাহুল হক সৌরভ
নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি ::

গত ১৫ মে থেকে ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। যা ১৫ মে থেকেই কার্যকর হয়।পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কিন্তু দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতি বাজারেই অনায়াসে বিক্রি হচ্ছে এসব গাছের চারা।নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান তারা এসব চারা বিক্রি করতে কোন প্রকার বাধার সম্মুখীন হচ্ছেন না এবং ক্রেতার চাহিদার জন্য তারা এসব চারা উংপাদন করে থাকে। তাছাড়া নিষেধাজ্ঞার বিষয়ে তারা কিছুই জানে না।

গত রবিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার রঘুনাথপুর বাজারে সাপ্তাহিক হাটের দিনে এই গাছ অবাধে বিক্রি হচ্ছে। নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ এভাবে বিক্রি হলেও পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের নজরদারি চোখে পড়ছে না। এর ফলে না বুঝেই এই পরিবেশ ক্ষতিকর গাছ কিনছেন ক্রেতারা।

বৃক্ষপ্রেমী হুমায়ন কবির বলেন, ‘নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের বিষয়ে সরকারি-বেসরকারি সব পর্যায়ের উদ্যোগে লোকজনকে সচেতন করতে হবে। পরিবেশের স্বার্থে আমাদের সবার এই গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে। তা না হলে পরিবেশ নষ্ট করে ফেলবে এই গাছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD