• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ জামালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ নারায়ণগঞ্জ তুলারাম কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ পুলিশ নিরবতা

সোনারগাঁও আমান সিমেন্ট কোম্পানির শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ হীন এবং প্রধান সড়কে যানজটে বড় সমস্যা রাতের আঁধারে দখলের চেষ্টা

Muntu Rahman / ২৩৬ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আমান সিমেন্ট কোম্পানির ভূকম্পন ও শব্দ দূষণের প্রতিবাদে প্রতিবাদী জনতার কোম্পানি ঘেরাও ও ভাঙচুর সহ কঠিন হুঁশিয়ারি ।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে হাঁড়িয়া আমান সিমেন্ট কোম্পানির সৃষ্ট শব্দ দূষণ, বায়ু দূষণ ও ভূকম্পন থেকে রক্ষা পেতে ইউনিয়নের আট গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শত শত নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ নানা পেশাদার লোকজন।

মঙ্গলবার ৩ মার্চ /২৬ (১৩ রমজান) সকালে সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির মেইন গেইটের সামনে রাস্তায় অবস্থান নেয় ওই ইউনিয়নের মোবারকপুর, মামরকপুর, নগরজোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী ও খংসারদী গ্রামের বাসিন্দারা সহ আশেপাশের কয়েকটি গ্রামের জনসাধারণ ঘন্টার পর ঘন্টা ধরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এ সময় উপজেলার বারদী হতে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোম্পানির উভয় পাশে তীব্র যানজট সৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় অসুস্থ রোগী সহ নানা পেশার মানুষের। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে কিন্তু উত্তপ্ত জনতা দাবি পূরণের ব্যর্থ হলে পরবর্তী প্রধান গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরা সহ ভুক্তভোগীরা বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। ইতিপূর্বে কয়েক বার আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে স্থানীয় লোকজন শত শত নারী পুরুষ বৃদ্ধ শিশুরা সহ বেশ কয়েক বার সোচ্চার হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে।

পুলিশের উপস্থিতি কোম্পানির হস্তক্ষেপে পথ গতিরোধ অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তার ও জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করে। মানববন্ধন কর্মসূচি পালন কালে বিভ্রান্ত হয়ে স্থানীয়রা বলেন,
আমরা বাচঁতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাচাঁতে চাই। আমান গ্রুপের ভয়ানক ভয়ংকর শব্দ দূষণ ও ভূ‚কম্পনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
প্রচন্ড শব্দদূষণের কারণে ছেলে মেয়েদের লেখা পড়ার সমস্যা হচ্ছে, শব্দদূষণে মসজিদের আযান শুনতে পাওয়া যায়না, কারো বাড়ীতে চুরি, ডাকাতি হলে তাদের আত্ম- চিৎকার শুনতে না পাওয়ার কারন হয়ে দাঁড়িয়েছে। চোর ডাকাতরা নির্বিঘ্নে চুরি ডাকাতি করে যাচ্ছে দিনের পর দিন। এছাড়া শব্দ দূষণের কারণে কেউ এলাকায় বিয়ের সম্পর্কও করতে চায় না। পবিত্র মাহে রমজান উপলক্ষে শান্তিতে রোজা থাকা কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

কোম্পানির শব্দ দুষণ, বায়ুু দুষণ ও ভুকম্পনের ফলে স্থানীয় বাসিন্দারা মাথা ব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রচন্ড ভূকম্পনের ফলে বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ুু দূষণের ফলে আশাপাশের গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না।

পরে এলাকাবাসী ও কোম্পানির সিনিয়র জিএম সুমন সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলে জানান, তাদের সমস্যা সমাধান না হলে এ প্রতিবাদ অব্যাহত থাকবে। যদি এখন কোম্পানির মালিক সমাধান না দেয় তাহলে কোম্পানির ভূকম্পনের মেশিনগুলো বন্ধ রাখতে হবে।

আমান সিমেন্ট কোম্পানির জিএম সুমন বলেন, সকল নিয়ম কানুন মেনেই আমান গ্রুপের কার্যক্রম চলমান। তবে ভূকম্পনের বিষয়টি আমরা অনেকটা নিয়ন্ত্রণে এনেছি তবে বাকি যতটুকু শব্দ দূষণ আছে সেগুলো মালিকের সাথে কথা বলে আমরা খুব শীঘ্রই সমাধান করতে সক্ষম হব।

এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য
উপস্থিত হন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিববুল্লাহ সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি আলমগীর ও থানা পুলিশ। সারাদিন নানান প্রকার ঘটনা পর রাতে আধিপত্য বিস্তার লাভ করাকে কেন্দ্র করে দুই পক্ষে মধ্যে চলে দাওয়া পাল্টা দাওয়া। দালাল চক্রের সদস্যরা কোম্পানিটিকে দখল করার চেষ্টা করে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। কোম্পানি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD