• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু বদলগাছীতে স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক হরিহরনগর বাওড় দখল, মাছ লুট ও প্রাণনাশ হুমকি যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন তাহিরপুর যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউটি অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন আয়োজনে নৌ পত্নীতলায় হানিট্র্যাপের ফাঁদে মুক্তিপণ আদায় চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেফতার তাহিরপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ সততা ও ত্যাগের পরীক্ষিত নেতা আরিফুর রহমান কাঞ্চনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কটিয়াদীাসী যুব দক্ষতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা

সীতাকুন্ডে “অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম” উদ্বোধন 

Muntu Rahman / ৮৯৬ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত “অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম” উদ্বোধন করা হয়েছে।

অদ্য ১৮মে শনিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন  এমএফজেএফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সীতাকুন্ড উপজেলা প্রশাসন আয়োজিত  টেন মিনিটস স্কুলের অনলাইন কোর্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ কোর্স এর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকারে সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আয়োজনের মূল পরিকল্পনাকারী সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম । অনলাইনে গুগল মিট এর মাধ্যমে সংযুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের কর্ণধার আইমান সাদিক এবং ইংলিশ স্পিকিং কোর্সের স্বনামধন্য শিক্ষক মুঞ্জারিন শহীদ।  উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমএফজেএফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরমান আহমেদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি)  মোঃআলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরছফা ও উপজেলা আইসিটি প্রোগ্রামার আব্দুর রহিম প্রমূখ। এছাড়াও সীতাকুন্ড উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক সহ প্রায় ৫০০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উল্লেখ্য,
সমগ্র বাংলাদেশে উপজেলা লেভেলে এ ধরনের প্রোগ্রাম এটিই প্রথম। উপজেলার ভবিষ্যৎ কর্ণধার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজি শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD