• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

সীতাকুণ্ডে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

Muntu Rahman / ৪৪১ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সীতাকুন্ড(চট্টগ্রাম প্রতিনিধি)।।

যথাযোগ্য মর্যাদা,ভাবগাম্ভীর্য ও নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে জেলার সীতাকুণ্ড উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ দিনটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের পর পরই  ৩১ বার তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
সীতাকুণ্ড উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন,সীতাকুণ্ড মডেল থানা, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাব জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।এতে অংশ গ্রহণ করে বাংলাদেশ পুলিশ,আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বিএনসিসি ও গালর্স গাইড ক্যাডেট কোর।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।এসময় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল মামুন,সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা  সভায় উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফন নেছা বেগম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ্’র যৌথ সঞ্চালনায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলমগীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ্, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মহরম আলী ও আব্দুল মান্নান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন,যদি মুক্তিযোদ্ধ না হতো তাহলে ইউএনও হিসাবে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারতাম না।আপনাদের সহযোগিতায় বাংলাদেশকে একটি স্মার্ট, উন্নত এবং আধুনিক বিশ্বে পরিণত করতে পারবো।আমরা নতুন প্রজন্ম যারা রয়েছি এবং আপনাদের পরবর্তী প্রজন্ম আমরা আশ্বাস দিচ্ছি আপনাদের শিখানো পথ ধরে আপনাদের আদর্শকে সমুন্নত রেখে আমরা যেন ভবিষ্যত বাংলাদেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।
             


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD