• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

সীতাকুণ্ডে বিজয় দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর বর্ণাঢ্য র‍্যালী

Muntu Rahman / ৩৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।

‎ ১৬ডিসেম্বর সকাল ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি সীতাকুণ্ড উত্তর বাজার থেকে শুরু হয়ে কলেজ রোড,পৌরসদর ও উপজেলা চত্বর প্রদক্ষিন করে পৌরসদর কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়।উৎসব মুখর পরিবেশে লাল-সবুজের গেঞ্জি পরে মহান বিজয় দিবসের র‌্যালীতে সীতাকুণ্ড উপজেলার ১০ টি ইউনিয়নের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।‎র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জামায়াতের উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরী।জামায়াতের উপজেলা সেক্রেটারি আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান,এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কুতুবউদ্দিন শিবলী, এড আশরাফুর রহমান, পৌর আমীর হাফেজ আলী আকবর,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মেসবাহুল আলম রাসেদ ও মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামায়াত ইসলামীর নেতা কর্মীরা জনগনকে সাথে নিয়ে দেশ গড়ার জন্য নতুন করে শপথ নিতে হবে।আওয়ামী ফ্যাসিস্টরা আজ জুলাই যুদ্ধাদের টার্গেট করে হত্যায় মেতে উঠেছে।তারা হাদীকে গুলি করেছে।হাদীর উপর গুলি বর্ষণকারীকে গ্রেফতারের জোর দাবী জানান। তিনি আরও বলেন
‎আজকের সীতাকুণ্ড যেন লাল-সবুজের মিলনমেলায় পরিণত হয়েছে।আল্লাহ এই বিজয় দিবসের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ রাখুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD