• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

সংখ্যালঘু বলতে কিছু থাকবে না’-কামরুজ্জামান কামরুল  

Muhammad Rakib / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি
“আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসলে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না।হিন্দু-মুসলাম আমরা সবাই ভাই ভাই,আমরা বাংলাদেশী।আসন্ন দুর্গা পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করার সুবিধার্তে আমরা বাহিরে থেকে উনাদের সার্বিক সহযোগীতা করব।আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই।”

বুধবার(২রা অক্টোবর) দুপুরে মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রম প্রাঙ্গণে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন।এসময় তিনি নির্বিঘ্নে পূজা উদযাপন করার জন্যে সার্বিকভাবে সহযোগীতা করবেন বলেও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদেরকে আশস্ত করেন।

সভায় প্রাক্তন শিক্ষক সুরঞ্জন সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস,জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ,
মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার,
তাহিরপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গণেশ তালুকদার,মধ্যনগর বাজার পূজা কমিটির সভাপতি দীপক তালুকদার প্রমুখ।

এসময় মধ্যনগর উপজেলার ৩২ টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক মণ্ডলী, বিএনপি ও অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD