• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।।

রাষ্ট্রদূত শিবনাথ রায়ের কোমরপুর মন্দির পরিদর্শন

Montu Rahman / ২৭৪ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরে নবনির্মিত মন্দিরটি পরিদর্শন করেছেন ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শিবনাথ রায়। মঙ্গলবার সকালে মন্দির প্রাঙ্গণে পৌঁছে তিনি মন্দিরের শৈল্পিক স্থাপনা, সুশৃঙ্খল পরিবেশ এবং স্থানীয় মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত শিবনাথ রায় বলেন, বাংলাদেশে এমন আধুনিক, পরিচ্ছন্ন ও মনোমুগ্ধকর ধর্মীয় স্থাপনা গড়ে ওঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে এ মন্দিরকে কেন্দ্র করে এলাকার সার্বিক উন্নয়ন উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”

স্থানীয়দের মতে, তাঁর এই সফরের মাধ্যমে কোমরপুর, পলাশবাড়ী ও গাইবান্ধা নতুনভাবে জাতীয় সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে।

এদিকে মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে সকল সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের সহযোগিতায়ই মন্দির উন্নয়ন কার্যক্রম আজ এ পর্যায়ে পৌঁছেছে বলে তারা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD