• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দৌলতপুরে কৃষকের ঘরের প্রাচীর ভেঙে গরু চুরি দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি হলে সিদ্দিকুর রহমান প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার’ গ্রেফতার- ০১

Zakir Hossain Mithun / ৫৫৮ Time View
Update : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার’ গ্রেফতার- ০১

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসস একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা, উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম- মোঃ সেলিম বালি। এসময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ : গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৩ ইং) সন্ধ্যা ৬-টা ৩০ ৩০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্য কুনিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় আসামী সেলিম বালিকে গ্রেফতার করতে সক্ষম হন গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা-বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ তথ্যটি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বলেন, একজন মাদক কারবারি তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্য কুনিপাড়া এলাকার ইলিয়াসের টিনসেড বাড়ীর ২য় তলা কক্ষে গাঁজা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ সেলিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সেলিম ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

বিষয়টি আজ বুধবার (১৮ জানুয়ারি ২০২৩ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার' গ্রেফতার- ০১

RUHUL AMIN, DHAKA- 18/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD