• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মুন্সীগঞ্জের মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার” বটিয়াঘাটায় কালীমন্দির নির্মাণে চেয়ারম্যান আসলাম হালদারের ঢেউটিন ও নগদ অর্থ অনুদান চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান বাঁশখালী আ’লা হযরত স্মৃতি সংসদের প্রতি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের কৃতজ্ঞতা প্রকাশ মান্দায় নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার

মান্দায় নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Montu Rahman / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মোঃ সুমন হোসেন

মান্দা উপজেলা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদ করিম। সহকারী শিক্ষক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ আহম্মেদ, চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলমসহ মান্দা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের একতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। নতুন ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD