• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাউজানে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ রায়হানের ৩ সহযোগী গ্রেপ্তার অভিযোগের মুখে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ; দুদক অনুসন্ধানের দাবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, ২ ড্রাম ট্রাক জব্দ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি আজ বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ নিরাময়ে ইয়োগা লাইফ স্টাইল খাদ্যভাস পরিবর্তন এর বিকল্প নেই —-ডাঃ কামরুল ইসলাম মনা চুনারুঘাট সীমানা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় : এক ব্যক্তির ১ লক্ষ টাকা জরিমানা মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন  – মোশাররফ হোসেন এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুদক অভিযান

Montu Rahman / ৪০৪ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোরে দুদক এবার সরকারি বিভিন্ন দপ্তরে হানা দিতে শুরু করেছে। এরই আওতায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়ে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৪ সেপ্টেম্বর) এই অভিযান চালায় দুদক যশোরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে একটি দল।
অভিযানের শুরুতে দুদক কর্মকর্তারা হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের মান পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, ২০০ গ্রাম ভাত দেওয়ার কথা থাকলেও রোগীদের দেওয়া হচ্ছে কম। সকালের নাস্তার পাউরুটির পরিমাণ ঠিক নেই। ডিমের আকারে ছোট। খাবারের লবণ, পেঁয়াজ ও রসুনের মান নিম্নমানের, চিকন চালের পরিবর্তে মোটা চাল দেওয়া হচ্ছে। ডালও নিম্নমানের। ৮০ গ্রাম মাছ দেওয়া হলেও দেওয়া হচ্ছে ৪০ থেকে ৪৫ গ্রাম। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এ ধরনের নিম্নমানের খাবার নিয়মিত দেওয়া হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।
অভিযানের সময় দুদক কর্মকর্তারা ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখতে পান ১৬০ পিস ডায়রিয়ার স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীদের বাইরের দোকান থেকে স্যালাইন কিনতে বলা হচ্ছে। বিষয়টি জানতে চাইলে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নার্স জানান, উপরে থেকে নির্দেশনা আছে। এ বিষয়ে দুদক কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং উক্ত নার্সকে শোকজ করার জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
অভিযান শেষে দুদক কর্মকর্তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হোসাইন শাফায়াতের কার্যালয়ে বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরেন। তারা তত্ত্বাবধায়ককে এসব অনিয়ম দ্রুত সমাধানে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন।
দুদকের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন হাসপাতালটির রোগী স্বজন ও স্থানীয় সচেতন মহল। তারা বলেন, এই হাসপাতালে দীর্ঘদিন ধরে খাবার ও চিকিৎসা সেবায় অনিয়ম চলছে।
অভিযান শেষে যশোরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিন সাংবাদিকদের বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করি। আমরা অবাক হয়েছি, হাসপাতালে রোগীদের যে ধরনের চাল, ডাল, তেলসহ রান্না সামগ্রী ব্যবহার করে খাবার পরিবেশন করা হচ্ছে সেটা অত্যন্ত নিম্নমানের। চাউল ভাঙ্গা, অর্ধভাঙ্গা। মাছ দেওয়ার কথা ৮০ গ্রাম করে; কিন্তু দেওয়া হচ্ছে ৪৫ গ্রাম করে। স্টোর রুমে ওষুধ থাকলেও অনেক ওষুধ বিশেষ করে স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। অভিযানে প্রাপ্ত অভিযোগ গুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD