• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

যশোরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও চাকরি প্রত্যাশীদের মানববন্ধন

Muntu Rahman / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কথিত চট্টগ্রাম কেন্দ্রিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে ইসলামী ব্যাংক যশোর শাখার সামনে এই কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও চাকরি প্রত্যাশীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী এস. আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে মেধাভিত্তিক নিয়োগের পরিবর্তে পক্ষপাতমূলক ও অবৈধভাবে লোক নিয়োগ দিয়েছেন।
বক্তারা বলেন, এভাবে একক কোনো অঞ্চলের প্রভাব ব্যাংক খাতের স্বচ্ছতা ও আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তারা দ্রুত এস. আলম কর্তৃক নিয়োগপ্রাপ্তদের অপসারণ এবং সারাদেশ থেকে যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানান।
প্রতিবাদকারীরা এসময় আরও বলেন, ব্যাংকিং খাতের ন্যায্যতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকার ও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়াটা অতীব জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD