মুন্সিগঞ্জের জেলা গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত কসাই লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কসাই লিটন (৪০) গজারিয়া উপজেলার ভবেররচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তবে সে আগে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করত। বিশ্বস্ত সূত্রের জানাজায় ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ঘটনা ও মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধের অভিযুক্তে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ‘ একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল সেই মামলায় তাকে আটক করা হয়েছে।আসামি পক্ষে পরিবারের দাবি চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে লিটনকে।পুলিশ আসামিকে আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়।
Devoloped By WOOHOSTBD