• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

মায়ের ভিক্ষার টাকা আত্মসাত যশোরে মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে মামলা

Montu Rahman / ১৫৭ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

বুড়ো বয়সে ভিক্ষা করেন নিতান্তই নিরুপায় হয়ে। কিন্তু সন্তানের হাত থেকে রক্ষা পেলেন না। যশোরে মায়ের ভিক্ষাবৃত্তির টাকা আত্মসাৎ এবং মারপিটের অভিযোগে মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
শহরের মাইকপট্টি এলাকার সুন্দরী বেগম বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন। আসামিরা হলো, বাদীর মেয়ে ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের আনোয়ারা খাতুন ও স্বামী আতিয়ার রহমান।
বাদী মামলায় উল্লেখ করেন, একমাত্র সন্তান আনোয়ারা খাতুন। তিনি ৩০ বছর ধরে যশোর জেলা আইনজীবী সমিতিতে আয়া পদে চাকরি করতেন। বয়বৃদ্ধা হওয়ায় চাকরি থেকে অবসর নেন। অবসর নেয়ার সময় আইনজীবী সমিতি থেকে ৬ লাখ টাকা পেয়েছিলেন। ওই সময় তার কাছে আরো ২ লাখ টাকা ছিলো। মেয়ে ও জামাই তার ভরণ-পোষণ দিবে বলে তার কাছ থেকে ৮ লাখ টাকা নিয়ে নেয়। এরপর আর মেয়ে-জামাই তাকে কোন ভরণ-পোষণ দেয়না। ফলে বাধ্য হয়ে তিনি বর্তমানে ভিক্ষা করেন। গত ২৩ অক্টোবর রাত ৮টার দিকে বাদী ঘরে না থাকার সুযোগে মেয়ে-জামাই সেখানে আসে। এসময় ঘরে থাকা এক লাখ টাকা ও ৫০ হাজার মালামাল চুরি নিয়ে রওনা করে। এরইমধ্যে বাদী সেখানে হাজির হন। এসময় মেয়ে ও জামাই তাকে এলোপাতাড়ি মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। রবিবার বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD