• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।।

মহিপুর মৎস্য বন্দরে এক জেলে  পিটিয়ে মারার ঘটনায় অন্যতম আসামী আটক।। 

Montu Rahman / ৩৯৭ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী) ।।

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে এক জেলেকে পিটিয়ে মারার ঘটনায় পলাতক আসামি শুকুর খান (৫২)কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনেয়ার হোসেন খানের ছেলে। সে জেলে পিটিয়ে মারার অন্যতম একজন পলাতক আসামী।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন এফ,বি তামান্না ট্রলারের  জেলেরা মঠবাড়িয়া থেকে আলীপুর আসতে  দেরি করায় মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪) সহ আরো দু’জনকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে জেলেরা মাছ ধরা ট্রলার নিয়ে সাগরের উদ্দেশ্যে বের হয়। কিন্তু মারধরের শিকার আহত জেলে হেলাল হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি হলে ট্রলার মৎস্য বন্দরে ফিরে আসে।এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায়  ট্রলার মালিক মন্টু ফরাজী, তার ব্যবসায়ীক পার্টনার শুকুর খান সহ কয়েকজনকে আসামি করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সোমবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD