• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে গোচারণভূমি ও উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগ

Montu Rahman / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে গোচারণভূমি ও উন্মুক্ত জলাশয় জবরদখলের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার(১জুলাই)দুপুরে পূর্বের ন্যায় এলাকার সাধারণ মানুষের ব্যবহারযোগ্য মাড়াইখলা(গোচারণভূমি)ও করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় দুই শতাধিক বাসিন্দা।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় বিএনপির প্রভাব কাজে লাগিয়ে মাড়াইখলা(গোচারণভূমি)দখল করে নেন মোশাহিদ তালুকদার। সম্প্রতি তিনি গোড়াডুবা বিল ইজারা নেওয়ার পর করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয়ে স্থানীয়দের মাছ ধরতে বাধা দেন। অথচ এক সময় এই উন্মুক্ত জলাশয় সংরক্ষণের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারই আপন ভাই।

বক্তারা আরও জানান, তারা জন্মলগ্ন থেকে ওই গোচারণভূমি ও জলাশয় ব্যবহার করে আসছেন। এখন মোশাহিদ তালুকদার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে নিষেধাজ্ঞা দিচ্ছেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজনকেও ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে ওই নেতার অনুসারীদের দ্বারা।

এ বিষয়ে জানতে মোশাহিদ তালুকদারের মুঠোফোনে কল করা হলে তিনি “মিটিংয়ে আছি” বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহম্মেদ মিলন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি আগে জানতাম না। আপনার মুখ থেকেই শুনলাম। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি অনৈতিক বা বেআইনি কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD