• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারণা চক্রের ৬ সদস্য আটক,একজন পুলিশ সদস্য শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার

ভেড়ামারা থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর আটক

Montu Rahman / ৫৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ভেড়ামারা থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর আটক

রবিউল ইসলাম মন্টু  বার্তা সম্পাদক – কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পরে ফরিদপুর ভাঙ্গা থেকে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পুলিশ সুপার আবদুর রকিব এর নির্দেশে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম এর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদপুর ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আমিনুদ্দিন এর ছেলে আব্দুল মান্নান (৫৫) যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী ২৯ বছর পর গ্রেফতার করেছে।
উল্লেখ্য ১৯৯৪ সালে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি আব্দুল মান্নান এর আপন ২ভাই ঝগড়া বিবাদ ঠেকাতে গিয়ে ভাগ্নে ওসমান খামরু মামা আব্দুর মান্নানকে চড় মারলে মামা ক্ষিপ্ত হয়ে ভাগ্নে ওসমান খামারু কে ধারা অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটা হত্যা মামলা হয়। মামলা নং ২ তারিখ ৭/৬/১৯৯৪ এর পর থেকে আব্দুল মান্নান পলাতক ছিল। পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত মামলা চলার পরে তার যাবজ্জীবন সাজা রায় দেয়।
গত বুধবার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ভাঙ্গায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান কে ২৯ বছর পরে গ্রেফতার করে। আসামিকে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেছে।
ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জহুরুল ইসলাম বলেন আমাদের এই অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD