• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

বেলকুচিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

Montu Rahman / ২০৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জাহিদুল হক আজিম,সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
এবারের প্রতিপাদ্য ছিল — “সাম্য ও সমতায়, দেশ গড়ার সমকর।”

শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।
বিশেষ অতিথি ছিলেন জনাব হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল); জনাব ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি; এবং জনাব মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, বেলকুচি থানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ রানা ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায় আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ন্যায় ও সাম্যের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। দেশকে এগিয়ে নিতে সমবায় খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এসময় উপজেলার বিভিন্ন সমবায়ী সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD