• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী

Muntu Rahman / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

গোকুল রায়, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :

বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসেবে সম্মাননা অর্জন করেছেন কাটগড় রাজাপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রধান জনাব মাওলানা মোহাম্মদ হযরত আলী।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমা খাতুন তার হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।

শিক্ষা ক্ষেত্রে তার দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা হযরত আলী তার প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গুরুত্বারোপের বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

এই অর্জনে শিক্ষক মহল ও স্থানীয়দের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মাওলানা হযরত আলীর এ সাফল্য মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD