• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস উদযাপনে উৎসবমুখর পরিবেশ”

Muntu Rahman / ২০৪ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়।

এরপর উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউট ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১০টা থেকে উপজেলা সদর মুক্ত মঞ্চে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে পলাশ গোবিন্দ নগর মিনি স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD