নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ র্যাব-১১। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। দীর্ঘদিন যাবত সোনারগাঁও উপজেলার কাঁচপুরের কুতুব পুর গ্রামের মাফিয়া চক্রের প্রধান ডন বজলু অবশেষে নারায়ণগঞ্জ র্যাব-১১ নিকট অস্ত্রসহ আটক হয়েছে। ইতি পূর্বে সামাজিক মাধ্যমে অবৈধ অস্ত্র মজুত করার একটি ভিডিও ভাইরাল হওয়ায় জনমনে আতংকের সৃষ্টি হয়। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন /২৬ সামনে রেখে বিএনপি নেতা ডন বজলু কোনো এক রেষ্টুরেন্টে বসে আলোচনা ও খাবার খেতে খেতে অস্ত্র মজুত করার আলোচনায় উঠে আসে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর গড়িয়ে বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে একটি গাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদমজী র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক।
গ্রেপ্তারকৃত অপর সঙ্গী তিনজন হলেন সাইদুল (৩৪), আব্দুল জব্বার (৪৩) ও ইউনুস বাঁধন (২০)।
র্যাব জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলায় অবৈধ অস্ত্র কেনা ও মজুদের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বজলুর রহমানকে অস্ত্র সংক্রান্ত আলোচনায় পরামর্শ দিতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর র্যাব -১১ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে ।
তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সঠিক গোয়েন্দা তথ্যের বিত্তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে এখনো পর্যন্ত আটক কৃত আসামিদেরকে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়নি বলে জানা যায়। স্থানীয়রা জানান ডন বজলু আইনের ফাঁক ফুকোর দিয়ে ও রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছত্র ছায়ায় খালাস পেয়ে যেতে পারে।
Devoloped By WOOHOSTBD