• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

বটিয়াঘাটায় ৬ একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা

Muntu Rahman / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের কল্যানশ্রী ছত্রবিলা তালতলা বিলে পূর্ব শত্রুতার জেরে তরমুজ চাষীদের ৬ একর জমির অপরিপক্ক তরমুজ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা । এ ব্যাপারে ভুক্তভোগী তরমুজ চাষী মোঃ নূর আলম গোলদার ও মোঃ মোশারফ শেখ বাদী হয়ে পরদিন সোমবার বটিয়াঘাটা থানায় একই এলাকার ইমরান শেখ ( ৩০) ও আছাবুর শেখ (৩৮)-কে বিবাদী করে পৃথক পৃথক লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কল্যানশ্রী এলাকার ছত্রবিলা তালতলা বিলে নূর আলমের ৪ একর, মোশারফ শেখের ১একর ও রফিক শেখের ১একর জমিতে তরমুজের চাষ করে ছিলো । বর্তমানে প্রতিটি গাছে প্রায় ১ থেকে ২ কেজি করে অসংখ্য তরমুজের ফল ধরেছিল। গত রবিবার মধ্য রাতে উক্ত তিন ব্যক্তির তরমুজ ক্ষেতের সকল তরমুজ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অপরিপক্ক সম্পূর্ণ তরমুজ নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। এতে উক্ত ৩জন তরমুজ চাষীর প্রায় ১২/১৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। এছাড়াও ২০ হাজার টাকার পানি দেয়ার ফিতা পাইপ ও ২ স্প্রে মেশিন নিয়ে যায় । এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন লিটু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসীত বিশ্বাস ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে হতভম্ব হয়েছে। এ বিষয়ে বটিয়াঘাটা থানা স্থানীয় বারোআড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আব্দুর রহিম’র উপর তদন্ত ভার অর্পণ করেন। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ঘটনার প্রকৃত রহস্য উদঘটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। এ ঘটনায় তরমুজ চাষীরা হতাশায় ভুগচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD