• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ ফারিয়াল আহম্মেদ খালিয়ার মেম্বার নির্বাচিত হয়ে জনসেবা আরো বিস্তৃত করতে ইচ্ছুক যশোর এনসিপি আহ্বায়ক কমিটি অনুমোদন নারায়ণগঞ্জে হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার ১ যশোরে যুবলীগ নেতা মুনসুর আটক মুন্সিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান অর্জনকারী পঞ্চসার এস এস সি পরীক্ষা ২০২৬ যাদুকাটা নদীর ঘাটে টোল আদায় নিয়ে বিরোধ, মানববন্ধনে ক্ষোভ

ফারিয়াল আহম্মেদ খালিয়ার মেম্বার নির্বাচিত হয়ে জনসেবা আরো বিস্তৃত করতে ইচ্ছুক

Muntu Rahman / ২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মালিকুজ্জামান কাকা

‘খালিয়ার তাবৎ ছোট বড় নর নারী সাধু সুধীজন যথা
সন্তান ফারিয়াল আহম্মেদ মেম্বার হয়ে করবে জন সেবা।’
সুধী ব্যাবসায়ী ফারিয়াল আহম্মেদ নির্বাচিত জন প্রতিনিধি হিসাবে জন সেবা করতে চান। যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ খালিয়ার মেম্বার হওয়ার পরিকল্পনা তার।
হত দরিদ্র সুবিধা বঞ্চিত কে সহায়তা করে যাচ্ছে ফারিয়াল। মানুষের বাছ বিচার সে করেনা। সাধ্য মত সেবা সে দিয়ে যাচ্ছে। সেবার জন্য তার একটি পদের মানদণ্ড প্রয়োজন। এসব পদ চেয়ারম্যান বা মেম্বার।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তার জন্য হতে পারে নির্বাচনী মাইল ফলক। আড়াই হাজার নারী পুরুষ ভোটারের খালিয়া গ্রামে এমনিতে সমস্যা খুবই কম। তবে দরিদ্র জন যেমন আছে তেমনি কয়েকটি সমস্যাও আছে। রাতে আলো সমস্যা আছে। সোলিং রাস্তা পিচ করাটা তার লক্ষ্য। একই সাথে বিধবা ও বয়স্ক ভাতা শতভাগ করার প্ল্যান তার।
ফারিয়াল আহম্মেদ সিমেন্ট রড ব্যাবসায়ী। তার জন্ম ১৯৯৩ সালের ১লা জানুয়ারি। তার পিতা মনছুর আহমেদ ও মা মাজেদা বেগম। তিনি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন। তার পাশের বছর ২০০৮। এরপর রাজগঞ্জ ডিগ্রী কলেজ থেকে আইএ পাশ করেন। নানা কারণে লেখাপড়া আর অগ্রসর না হলেও ব্যাবসায় মনোনিবেশ করেন।
সিমেন্ট বালি রডের ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে তার প্রাণবন্ত উপস্থিতি রয়েছে। সেই ২০১১ সাল থেকে তিনি সমাজ সেবায় নিয়োজিত।
খালিয়া ৮ নং ওয়ার্ড মেম্বার হয়ে তিনি জনসেবা করতে উদগ্রীব। আড়াই হাজার ভোটারের বড় একটি অংশ দরিদ্র। ভোটে জয়ী হয়ে প্রথমেই যে সমস্যাটির সমাধান করতে চান তা হচ্ছে খালিয়া মোড় থেকে স্কুল মাঠ পর্যন্ত উত্তর পাড়া পর্যন্ত আধা কিলোমিটার সোলিং পিচের রাস্তা করতে চান। একই সাথে রাস্তায় রাতে আলো সরবরাহ নিশ্চিত করার সু পরিকল্পনা আছে তার।
এলাকার উন্নত কৃষি ব্যাবস্থাকে মানুষের জন্য নিরাপদ করতে চান। বিষ মুক্ত ফসল এবং আরো বেশি উৎপাদন প্রক্রিয়ায় চাষী কে লোকসান থেকে বাঁচানোর পরিকল্পনা তার। এলাকাকে মাদক মুক্ত করে সকলের জন্য নিরাপদ গড়তে চান জন্মভূমিকে। আগামী প্রজন্ম কে মাদক সংস্পর্শে না থাকার আহ্বান ওর।
ফারিয়াল আহম্মেদ খালিয়া গ্রামবাসীর কাছে দোয়া প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD