• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারণা চক্রের ৬ সদস্য আটক,একজন পুলিশ সদস্য শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার

পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত

Montu Rahman / ২৮৭ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

অনাবৃষ্টি ও খরার কারনে পাঁচবিবিতে লিচুর ফলন হ্রাস পেয়েছে। চলতি মৌসুমে লিচুর মৌসুমের শুরুতে পাঁচবিবির বাগানগুলোতে প্রচুর পরিমানে লিচুর গুটি এসেছিল বলে জানান বাগান মালিকরা। কিন্তু তীব্র তাপদাহে লিচুর সকল গুটি পড়ে গেছে।
পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের সুলতানপুর গ্রামের নির্মল রায়ের এক বিঘা জমিতে ৪৫ টি গাছ রয়েছে। তিনি জানান, এতোগুলো গাছে একটিও লিচু ধরে নাই। বাগজানা ইউনিয়নের কুটুহারা গ্রামের বেদারুল ইসলাম জানান, আমার তিনবিঘায় লিচু বাগান আছে। এখানে ৮০-৮৫ টা গাছ রয়েছে। পূর্বের বছরগুলোতে ৫০-৬০ হাজার টাকা আয় আসে বাগান থেকে। তবে এবার ফলন নেই বললেই চলে। উপজেলায় প্রায় প্রতিটি বাড়িতেই লিচুর গাছ রয়েছে, তবে তীব্র তাপদাহের ফলে কোনো গাছে লিচু ধরেছে আবার কোনটিতে ধরেনি।
কাঁশপুর গ্রামের নিবারনের ১ টি বাগান , বরগাছা গ্রামের সফিকুলের ১ টি, বীরনগর গ্রামের আব্দুল হাকিম ও আঁটুল গ্রামের মিজানুর রহমান সকলেই বলেন এবার অনাবৃষ্টির কারনে ফলন ব্যাপক পরিমানে কম হয়েছে। ফলে লিচুর ফলনে এবার লাভ হবে না। ও সকল বাগান মালিকরা হতাশায় ভুগছেন।
কুটাহারা গ্রামের আমানুল্লাহ খান বলেন, “আমার ১ বিঘা জমিতে লিচুর বাগান আছে, প্রতিবছর আমি নিজেই গাছ থেকে লিচু ভাঙ্গি এবং হাতে বিক্রয় করি, তাতে অনেক টাকা আমার রোজগার হয়। এবং বাড়ি ও আত্মীয়স্বজনের চাহিদাও মিটাই। বাগান প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর আমি আশানরূপ ভাবে ফলন পেয়েছি। কিন্তু এবার তীব্র তাপদাহ ও খরার ফলে লিচুর মুকুল এবং গুটি ঝরে পড়ে গেছে। যেসব বাগানে লিচুর ফুল দেরিতে বের হয়েছে সেগুলো কিছুটা বৃষ্টি পাওয়ায় সামান্য ফল হয়েছে। পার্শ্ববর্তী দিনাজপুর জেলাতেও একই অবস্থা, লিচুর ফলন নেই বললেই চলে। যেসকল বাগানে লিচু রয়েছে, বাজারে লিচুর মূল্য বেশি হওয়ায় কাঁচা লিচুই বিক্রি হচ্ছে। সবচেয়ে ভাল জাতের লিচু ৫০০ টাকা ও নিম্ন মানের লিচু ৩০০ টাকা প্রতি একশত পিচ হিসেবে বিক্রি হচ্ছে পাঁচবিবিরবাজারগুলোতে। তবে পুরোদমে বাজারে এখনো লিচু আসেনি।
বাগজানা গ্রামের শিক্ষক আলহাজ্ব আওফের হোসেন বলেন, আমার বাগানে গতবছর লিচুর ভাল ফলন হয়েছিল, এবার অনাবৃষ্টিতে ফলন কম হয়েছে। যতসামান্য কিছু টাকা আসতে পারে তবে খরচ উঠবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD