• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাব -১১ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলা ৩ সদস্য আহতর ঘটনায় বিশেষ চিরনি অভিযানে অস্ত্র মাদক দ্রব্য জব্দ আটক ১৩ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ২ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন

নোবিপ্রবিতে স্বেচ্ছাসেবী সংগঠন লুমিনারির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Muntu Rahman / ৫৪৬ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

নোবিপ্রবিতে স্বেচ্ছাসেবী সংগঠন লুমিনারির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাউছার আহমেদ,নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) আশেপাশের এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন লুমিনারির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) নোবিপ্রবির সার্জেন্ট রুমী ভবনে এটি অনুষ্ঠিত হয়। শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

লুমিনারির সভাপতি আশিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমাইয়া পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও লুমিনারির উপদেষ্টা শফিকুল আলম।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ২য় স্থান অর্জনকারীকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

লুমিনারির উপদেষ্টা সহকারী অধ্যাপক শফিকুল আলম বলেন, ‘এই সংগঠন নিয়ে আমার স্বপ্ন হলো সকলের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাশে একটি লুমিনারি বিদ্যালয় প্রতিষ্ঠা করা যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা পড়াশোনা করতে পারবে।’

উল্লেখ্য, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণাধারায়”- এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে যাত্রা শুরু করা “লুমিনারি” বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতি শুক্রবার বিকেলে সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করে। এসময় নিয়মিত পড়াশনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, সামাজিক সচেতনতা এবং সাম্প্রতিক বিষয়সমূহ শিশুদের শেখানো হয়। নোবিপ্রবির একঝাঁক তরুণ এবং উদ্যমী শিক্ষার্থী সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে আট বছর যাবৎ প্রতি শুক্রবার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD