ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকা থেকে নিষিদ্ধ অবৈধ মাদক দ্রব্য পাচার কালে এক নারী ইয়াবাসহ পুলিশ আটক করেছে।
এই নারী মাদক সম্রাজ্ঞীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি করেন এলাকাবাসী।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পুলিশের এক বিষেস অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে মেঘনা টোলপ্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে গোপন সংবাদের বিত্তে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় কুমিল্লা থেকে ঢাকাগামী “এশিয়া এয়ারকন” বাস (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২-৩০৯৩) থামানো হয়।
এসময় বাস থেকে এক নারী যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
আটককৃত নারীর নাম মোসাঃ হাওয়া বেগম (৩৮), পিতা-মৃত ওহাব আলী পাটোয়ারী, মাতা-মৃত তাজিয়া বেগম, স্বামী-জাহাঙ্গীর আলম, স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা গ্রামে।
তল্লাশি শেষে তার হেফাজত থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতকে বিজ্ঞ নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
এলাকার স্থানীয় সচেতন মহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলরা মনে করছেন, এত বড় পরিমাণ ইয়াবা কার কাছে পৌঁছানোর জন্য আনা হয়েছিল।
কারা তাকে এই মাদক ব্যবসায় শেল্টার দিচ্ছে, এবং পেছনে আর কতজন জড়িত আছে—এসব তথ্য বের করতে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা খুবই জরুরি।
পুলিশ বলেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।
Devoloped By WOOHOSTBD