• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

নান্দাইলে জাতীয় পার্টির মনোনয়ন পরিবর্তন চায় উপজেলার নেতাকর্মীবৃন্দ

Muntu Rahman / ২৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

নান্দাইলে জাতীয় পার্টির মনোনয়ন
পরিবর্তন চায় উপজেলার নেতাকর্মীবৃন্দ ॥

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পরিবর্তন চায় উপজেলা জাতীয় পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্র্মীবৃন্দ। সেই সাথে নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি ও লড়াকু সৈনিক হাসনাত মাহমুদ ভূইয়া (তালহা) কে মনোনয়ন দেওয়ার জন্য এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলের হাইকমান্ড নেতৃবৃন্দের কাছে জোর সুপারিশ জানিয়েছেন। জানাগেছে, সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মনোনয়ন বোর্ডের সভায় নান্দাইল আসনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য ও নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাসমত মাহমুদ (তারিক) ভূঁইয়া কে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। এতে পছন্দের প্রার্থী হাসনাত মাহমুদ তালহাকে মনোনয়ন না দেওয়ায় নান্দাইল উপজেলা জাতীয় পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং রাত ৯টার দিকে উপজেলা জাতীয় পার্টির ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে ঘোষিত মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার সহ হাসনাত মাহমুদ তালহাকে মনোনীত করার জন্য প্রেস ব্রিফিং করে। অন্যথায় জাতীয় পার্টি থেকে গণপদ ত্যাগের ঘোষণা দেন। এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহজাহান ফকির ও যুগ্ম সম্পাদক সম্পাদক মোকলেসুর রহমান সহ প্রমুখ। উল্লেখ্য হাসমত মাহমুদ তারিক ও হাসনাত মাহমুদ তালহা তাঁরা সহোদর দুই ভাই।
ছবি-সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD