• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

নান্দাইলে উঠান বৈঠকের মাধ্যমে উন্নয়নের বার্তা পৌছাচ্ছেন এমপি তুহিন ॥

Muntu Rahman / ৪৭৮ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

নান্দাইলে উঠান বৈঠকের মাধ্যমে
উন্নয়নের বার্তা পৌছাচ্ছেন এমপি তুহিন ॥

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তৃণমুলে নারীদের সাথে উঠান বৈঠকে ব্যাপক সারা ফেলেছেন ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুই বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। প্রতিবারের মতোই সংসদীয় কার্যক্রম শেষে নান্দাইল নির্বাচনী এলাকায় এসে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সাধারন নারী-পুরুষের মাঝে সরকারের উন্নয়ন বার্তা পৌছে দিচ্ছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের তালজাঙ্গা ও পাছবাড়িয়া গ্রামে দুটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ বিষয়ে এমপি তুহিন জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতকরণ সহ সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে নান্দাইল তথা সারা বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগমান করতে চান। সে লক্ষ্যে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে গণসংযোগ এবং তৃণমুলে নারীদের সাথে উঠান বৈঠক করে যাচ্ছেন। উঠান বৈঠক শেষে উন্নয়নের বার্তা নিয়ে বিভিন্ন পাড়া ও মহল্লা ঘুরে সাধারণ জনগণের নিকট আগাম নৌকার ভোট প্রার্থনা করছেন। এপর্যন্ত তিনি ৯০টিরও বেশি উঠান বৈঠক করেছেন। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, গাংগাইল ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভঅপতি সৈয়দ আশরাফুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এটিএম আবু তাহের মঞ্জু, নান্দাইল পৌরছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়অমীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ সাধারন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ছবি-সংযুক্ত

মো. শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল,ময়মনসিংহ।
২২-০৯-২০২৩ইং
০১৭১৫৮১৪৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD