• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

দৌলতপুর বিবার্তার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৫০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

দৌলতপুর বিবার্তার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ দেশের জনপ্রিয় ও বাংলাদেশ সরকারের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেট এর ১ যুগ পূর্তিতে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের অফিসে বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল ৫ ঘটিকার সময় আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী তুহিনের সভাপতিত্বে ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান টয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন আড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল আলম, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা জেনিস, সদস্য শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুস্তাহীদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দীন সহ দৌলতপুরে কর্মরত গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি সরওয়ার জাহান বাদশাহ বলেন, বিবার্তা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে। স্বাধীনতার স্বপক্ষে থেকে আগামীতেও সেই ধরা অব্যাহত রাখবে। আমি বিবার্তার সফলতা কামনা করছি।

উল্লেখ্য, ২০১১ সালের ২ আগস্ট সম্পাদক বাণী ইয়াসমিন হাসি প্রতিষ্ঠা করেন এবং ২০২০ সালের বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে প্রথমবারের মতো নিবন্ধনের জন্য ৩৪টি অনলাইন পোর্টালের নাম চূড়ান্ত করে তথ্য মন্ত্রণালয়। সেই তালিকায় স্থান করে নেয় বিবার্তা ২৪ ডট নেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD