• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা দাউদকান্দি মডেল থানা পুলিশ মাদক দ্রব্য সহ বিভিন্ন অপরাধের অভিযুক্ত ১৪ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ কর্তৃক ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫ মুন্সীগঞ্জের মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার” বটিয়াঘাটায় কালীমন্দির নির্মাণে চেয়ারম্যান আসলাম হালদারের ঢেউটিন ও নগদ অর্থ অনুদান

দৌলতপুর ডিগ্রী কলেজে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

Montu Rahman / ৬০৩ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, বারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ, সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান মোঃ খবির উদ্দিনের বিদায় সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আমিরুল ইসলাম খাঁন (আলিম)।

সভাপতিত্ব করেন দৌলতপুর ডিগ্রী কলেজের সভাপতি জনাব মোঃ মনোয়ার চৌধুরী (বাবু)। আয়োজনে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল  গোলাম আযম, নুর ইসলাম গোলাম, আলতাফ হোসেন প্রামাণিক, আজিজুল হক পলাশ, রফিকুল ইসলাম ফারুক, সোহেল রানা বিপ্লব, শাহিন বাবু, নজরুল  ইসলাম ঝন্টু, শহিদুল ইসলাম, খালেক তোতা, বাবর আলী মেম্বার, শহিদুল ইসলাম, সেলিম খান নিটন, আব্দুল বারিক মন্ডল মেম্বার, আনিসুর রহমান,খবর উদ্দিন, মশিউর রহমান, সানোয়ার হোসেন, দুলাল চৌধুরী, রফিকুল আলম, সাইদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে শিক্ষকমণ্ডলী ও পরিচালনা পর্ষদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা অপরিহার্য। কলেজে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শুধু ধর্মীয় চর্চার সুযোগ নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদায়ী শিক্ষকবৃন্দ দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠান ও সমাজে অবদান রেখে গেছেন। এ সময় তাদের কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD