• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন কুমিল্লা ঢাকা মহাসড়কের ইশা খাঁ পাম্প এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার গাড়ি জব্দ করে দাউদকান্দি থানা পুলিশ নারীকে হত্যা, ছেলে ও শাশুড়ি গ্রেপ্তার বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুল ছাত্রীর শরীর: চিকিৎসার জন্য আকুল আবেদন নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় বটিয়াঘাটায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বটিয়াঘাটায় এজি চার্জ আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

Muntu Rahman / ৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া 

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে দৌলতপুর বাজারে অবস্থি/ত বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক, দৌলতপুরের কৃতি সন্তান শরিফ উদ্দিন জুয়েলের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল।

গাছ লাগানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল,  রাজিব কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক রাসেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সাজদার হোসেন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী ও আনন্দ হক।

এছাড়াও দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ পরামানিক, যুব নেতা উজ্জল হোসেন, আসাদুল হক, আব্দুল কুদ্দুস, সবুজ হোসেন, তৈমুর লং, রিপন আলী, ইসারত আলী,  উপজেলা সমবায় দলের সদস্য সচিব তারা চাঁদ, পিয়ারপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মাহাবুল সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD