• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

দৌলতপুরে বিএনপির প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ 

Montu Rahman / ৮২৬ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

 দৌলতপুর উপজেলা প্রতিনিধি 

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন দৌলতপুর উপজেলা বিএনপির  প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।

শনিবার দুপুরে দৌলতপুর বাজার পার্টি অফিসে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে  সংবাদ সম্মেলন মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট রমজান আলী,  আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল,  সেন্টু খান। আরো উপস্থিত ছিলেন দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ সময় লিখিত বক্তব্যে আলতাফ হোসেন ও হাবলু মোল্লা বলেন, আমি  দৌলতপুর উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার।আমি যথাযথ দায়িত্ব পালনে বাঁধাগ্রস্থ হইয়া উক্ত পদ থেকে পদত্যাগ করার সিন্ধান্ত গ্রহন করছি। কুষ্টিয়া জেলা বিএনপি এই দায়িত্ব আমাকে অর্পণ করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তিনটা ইউনিয়নে  নির্বাচন হয়েছে তাতে  বিভিন্ন অনিয়ম  দেখা দিয়েছে। যেমন একতরফা ভোটার তালিকা প্রস্তুত, জাল ভোট প্রদান, ভোটকেন্দ্রে পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক ভোট গ্রহণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাথায় আঘাত করে গুরুতর আহত করে হাসপাতালে প্রেরণ। চিহ্নিত আওয়ামী লীগকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা এবং জোরপূর্বক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রার্থীতা প্রত্যাহার সহ বিভিন্ন অনিয়ম দেখা দিয়েছে এছাড়াও আমি প্রধান নির্বাচন কমিশনার আমাকে সন্ত্রাসী দ্বারা হুমকির প্রদান করা হয়েছে।তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলাম। এ সময় নুরুজ্জামান হাবলু মোল্লা ও নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD