• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

ঢাকায় পুলিশ হত্যা ও বিচারপতির বাসভবনে হামলাকারীরা দৌলতপুর বি এন পি’র ক্যাডার :বললেন টোকেন চৌধুরী

Muntu Rahman / ৩৩১ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

ঢাকায় পুলিশ হত্যা ও বিচারপতির বাসভবনে হামলাকারীরা দৌলতপুর বি এন পি’র ক্যাডার :বললেন টোকেন চৌধুরী

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা যুবলীগের আয়োজনে দেশব্যাপী জামাত বিএনপির নৈরাজ্য অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ শে অক্টোবর) সন্ধ্যা ৭ টা সময় দৌলতপুর বাজার চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বক্তিয়ার রহমান বাচ্চুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

এ সময় আর উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, সদস্য মামুন কবিরাজ, আওয়ামীলীগ নেতা ঝন্টুর রহমান রিক্ত, সাইদুল ইসলাম মেম্বার, সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা মাঈনুল হাচান শান্ত, বাদশা, সোহাগ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ সকল সময় রাজপথ ছিল এবং থাকবে। দৌলতপুরে কোথাও বি এন পি কে নৈরাজ্য, আগুন, সন্ত্রাস করতে দেওয়া হবেনা। আপনারা ইতিমধ্যে দেখেছেন বি এন পি’র সন্ত্রাসীরা বাচ্চু মোল্লার নেতৃত্বে গত ২৮ তারিখে ঢাকায় গিয়ে পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে এসেছে যা ভিডিও ফুটেজ ও ছবি আছে। প্রশাসনের কাছে অনুরোধ আপনারা ফুটেজ দেখে দেখে তাদের আটক করেন। এবং আমি কথা দিচ্ছি এই দৌলতপুরে কোথাও কোন বি এন পি কে নৈরাজ্য, আগুন, সন্ত্রাসীর খেলা খেলতে দিবো না। এসময় তিনি নৌকার পক্ষে সকলকে এক যোগে কাজ করার আহ্বান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD